ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেন থেকে সৌদি আরবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয়েছে। তবে সেগুলো আকাশেই ধ্বংস করা হয় বলে দাবি করেছে দেশটির বিমান বাহিনী। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের কিং খালেদ বিমানবন্দরকে লক্ষ্য করে ওই মিসাইল নিক্ষেপ করে ইয়েমেরন হুতি বিদ্রোহীরা। স্থানীয় সংবাদমাধ্যম আল আরাবিয়াকে সৌদি বিমান বাহিনী জানায়, তারা আকাশেই সবগুলো মিসাইল ধ্বংস করেছে। আর ইয়েনের হুতি বিদ্রোহীদের একটি টিভি চ্যানেলে বলা হয়, তারা কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছিলো।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আল আকবরিয়া জানায়, এই হামলায় কেউ হতাহত হয়নি। তবে কয়েকজন সৌদি নাগরিক বিবিসিকে জানিয়েছেন তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন।একটি ভিডিওতে দেখা গেছে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আকাশে বিস্ফোরিত হয়েছে। যার ৫টি খন্ড মাটিতে আছড়ে পড়ে গর্তের সৃষ্টি করেছে। এর আগেও হুতি বিদ্রোহীদের মিসাইল ধ্বংস করেছে সৌদি আরব। তাদের বেশ কিছু স্কাড মিসাইল রয়েছে।

২০১৫ সালের মার্চে ইয়েমেন সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হাউতি বিদ্রোহীদের বিরুদ্ধে এই লড়াইয়ে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ঘর ছেড়েছেন কয়েক লাখ মানুষ। আহত হয়েছেন প্রায় ৫০ হাজার ইয়েমেনি। যুদ্ধের কারণে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার জনের। আক্রান্ত হয়েছে ৫ লাখেরও বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা

আপডেট সময় ০৩:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭