ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

বোয়ালমারীতে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে বায়জিদ (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফাবাড়ি ঈদগাহের গণিখার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার মা বাতাসী বেগমও আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দাদার ফাতিহা ও দোয়া মাহফিলে যোগদানের উদ্দেশ্যে মা বাতাসী বেগমকে নিয়ে অটোভ্যান চালিয়ে যাচ্ছিলেন বায়জিদ। পথিমধ্যে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলারে আঘাত করে। এতে মা ও ছেলে দুজনেই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বায়জিদকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

বোয়ালমারীতে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় ০৯:৩১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬