ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

আবারো শরণার্থী গ্রহণ শুরু করবে যুক্তরাষ্ট্র, বাদ ১১টি দেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ১শ’২০ দিন বন্ধ রাখার পর আবারো শরণার্থী নেয়া শুরু করতে যাচ্ছে। তবে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ১১টি দেশ থেকে শরণার্থীদের নেয়া হবে না। তাদের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদের অধিকাংশই মুসলিম অধ্যুষিত দেশ। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

নিরাপত্তা প্রক্রিয়া পর্যালোচনা এবং আরো জোরদার স্ক্রিনিং প্রক্রিয়া স্থাপনে কর্মকর্তাদের অনুমতি দেয়ার পর এ সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। গত জানুয়ারি থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালান এবং গত জুন মাসের শেষের দিকে সুপ্রিম কোর্টের দেয়া এক সিদ্ধান্তের পর এক্ষেত্রে চূড়ান্ত অগ্রগতি হয়।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার শরণার্থী বিষয়ক সহকারি পরিচালক জেনিফার হিগিন্স জানান, পর্যবেক্ষণের ফলাফলের অংশ হিসেবে প্রার্থীদের ‘বর্ধিত’ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি এবং যোগসূত্র খতিয়ে দেখা হবে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমেরিকার জনগণের নিরাপত্তা হচ্ছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ এদিকে ট্রাম্প মঙ্গলবার রাতে শরণার্থী বিষয়ে নতুন করে একটি নির্বাহী আদেশ জারি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই

আবারো শরণার্থী গ্রহণ শুরু করবে যুক্তরাষ্ট্র, বাদ ১১টি দেশ

আপডেট সময় ০৪:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭