ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা নিহতের জেরে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতিটি মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে।

গত সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যে তিন মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার খবরের পরপরই ট্রাম্প এই হুঙ্কার দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইনসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের এ বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই ডোনাল্ড ট্রাম্প নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে ডেলাওয়্যারের ডোভার বিমানঘাঁটিতে যাবেন।

জানা গেছে, জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা এবং ইরাকে ভূপাতিত ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে অপর এক সেনার মৃত্যু হয়। গত পাঁচ মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ১৭ মার্কিন সেনা নিহত এবং প্রায় ৪৩০ জন আহত হয়েছেন।

সেনা নিহতের জবাবে ইরানে টানা নবম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিয়ে মার্কিন বাহিনী এখন ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে আঘাত হানছে। এর পাল্টা জবাব হিসেবে বাহরাইন ও কুয়েতের মতো মার্কিন মিত্রদের ওপরও হামলা চালিয়েছে ইরান।

পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠাতে শুরু করেছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, প্রয়োজনে ইরানের জ্বালানি স্থাপনা, খার্গ দ্বীপের তেল কেন্দ্র এবং মাটির নিচের পারমাণবিক স্থাপনাগুলোতেও বড় পরিসরে হামলা চালানো হবে।

মূলত ‘হরমুজ প্রণালি’ খুলে দিতে এবং ভবিষ্যৎ অভিযানের পথ পরিষ্কার করতে ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়াই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য।

এদিকে, চলমান এই যুদ্ধ ও এর বিপুল আর্থিক ব্যয় নিয়ে মঙ্গলবার মার্কিন কংগ্রেসে সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

আপডেট সময় ০৯:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬