ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম

শেখ হাসিনার সব অপকর্মের রেকর্ড জুলাই জাদুঘরে: স্পিকার

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী ৫ আগস্টের আগে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই মাসের শেষ সপ্তাহে বা আগস্টের ১ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। এরপরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাদুঘরটি। সংস্কৃতিমন্ত্রীর বরাতে এই তথ্য জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার সব অপকর্মের রেকর্ড রয়েছে জুলাই জাদুঘরে।

এর আগে আজ মঙ্গলবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নিয়ে নির্মাণাধীন জাদুঘর পরিদর্শন করেন স্পিকার। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটে। সেদিন দুপুরে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে হাজারো ছাত্র-জনতা গণভবনে প্রবেশ করেন। এর আগেই শেখ হাসিনা গণভবন ত্যাগ করেন।

প্রায় ২৮ বছর ধরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে অন্তর্বর্তী সরকার জুলাই জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসা বিএনপি সরকার এই প্রকল্প অব্যাহত রেখেছে।

পরিদর্শন শেষে স্পিকার বলেন, এই জাদুঘর যত দিন থাকবে শেখ হাসিনা আর আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ। জাদুঘর প্রমাণ করবে, গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ হাসিমুখে জীবন দিতে পারে।

স্পিকার বলেন, জুলাই জাদুঘর যতদিন টিকে থাকবে ততদিন এদেশের মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ থাকবে। স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনার ভুয়া ও পাতানো নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের নিপীড়ন, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের বিবরণ জুলাই স্মৃতি জাদুঘরে মুনশিয়ানার সঙ্গে তুলে ধরা হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাইযোদ্ধারা জাতির ভবিষ্যতের জন্য তাদের বর্তমানকে উৎসর্গ করেছেন।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তির প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর। তিনি আরও বলেন, জুলাই জাদুঘর ফ্যাসিজম থেকে বাংলাদেশকে মুক্ত করার প্রতিবিম্ব।

পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, জুলাইয়ের শেষ কিংবা আগস্টের এক তারিখ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে।

স্পিকার, ডেপুটি স্পিকার ও মন্ত্রী জাদুঘরের ‘লং ওয়াক টু ডেমোক্রেসি রোডে’ ১৯৭১ থেকে ১৯৯১ এর বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সম্পর্কিত স্থির চিত্র পরিদর্শন করেন। জুলাই অভ্যুত্থানের শহীদ আনাসের চিঠি, শহীদ আবরার ফাহাদের স্মরণ স্মৃতি কর্নার, আয়নাঘর মিনিয়েচার দেখেন। শহীদ জাহিদুজ্জামান তানভীনের নিজ হাতে বানানো সংসদ ভবনের মিনিয়েচার, সৌদিপ্রবাসী শহীদ আবু ইসহাকের রক্তে ভেজা জামা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাঁরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

শেখ হাসিনার সব অপকর্মের রেকর্ড জুলাই জাদুঘরে: স্পিকার

আপডেট সময় ০৯:৩৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬