ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন, জানালেন সোনম ওয়াংচুক সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সাহাবুদ্দিন নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী ৫০০ টাকার চারা গাছের দাম ধরা হয়েছে ১ লাখ শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

সাতকানিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রামের সাতকানিয়ায় হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে শাহাদাত হোসেন (৩২) নামে এক চা দোকানিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের অন্তর্গত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

ইয়াবাসহ মো. কামাল ওরফে পিচ্চি কামাল নামে এক ব্যক্তিকে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে– এমন সন্দেহে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

গতকাল সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতের মৃত্যু হয়। তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা।

ঘটনার পরপর থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালালেও গতকাল রাত ৮টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে শাহাদাত সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় তার চায়ের দোকানের সামনে বসে মোবাইল ফোন দেখছিল। রাত সাড়ে ১০টার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও তিন-চারটি মোটরসাইকেলে মুখোশ পরা ১০ থেকে ১৫ জন শাহাদাতের দোকানের সামনে নামে। কিছু বুঝে ওঠার আগে তারা শাহাদাতের পেছনে গিয়ে হাতুড়ি ও লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত শাহাদাত হোসেনের বড় ভাই মোবারক হোসেন বলেন, ‘আগে পিচ্চি কামাল ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল। তখন শাহাদাতের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। তবে কামালের ধারণা, শাহাদাতই তাকে ধরিয়ে দিয়েছে। তখন থেকে কামালের ভেতর একপ্রকার ক্ষোভের সৃষ্টি হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬