ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধবিরতি শেষের তারিখ ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র: কান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ কবে শেষ হবে তা ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্রের বরাত দিয়ে এমন দাবি করেছে তেল আবিবের সম্প্রচারমাধ্যম ‘কান’।

ইসরায়েলি গণমাধ্যমটি জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি আলোচনার পরিবর্তে দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে চাইছেন। তেল আবিবকে ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধবিরতি আর মাত্র কয়েক দিনের মধ্যেই শেষ হবে।

ইসরায়েলি সূত্রগুলো বলছে, চলতি সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের আলোচনার কার্যক্রমে ‘বিভ্রান্তি’ আছে বলেও মন্তব্য করেছে সূত্রগুলো।

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ইরানের কাছ থেকে কোনো প্রস্তাব পেতে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি। প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি চান ইরান নিজ থেকেই তাদের অবস্থান ঠিক করুক।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান, আলোচনার বিষয়ে কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো। তবে তিনি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

মূলত, পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে অংশ নিতে ইরানের কাছে থেকে সাড়া না পাওয়ার পর ট্রাম্প এমন সিদ্ধান্ত নেন। তেহরান বলেছে, নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা কোনো সংলাপে অংশ নেবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুদ্ধবিরতি শেষের তারিখ ইসরায়েলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র: কান

আপডেট সময় ০৩:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬