ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের পূর্বাচলে স্টেডিয়ামের কাজ শুরু করতে চান তামিম বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী সরকার গত ২ মাসে জনগণের আস্থা অর্জন করেছে : প্রেস সচিব সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি হাদি হত্যা : অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেলো ব্যবসায়ীর

নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের

আকাশ জাতীয় ডেস্ক:  

নুরুল হক নুরকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দিতে গণঅধিকারের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির কর্মীরা কাজ করছেন বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন।

তার দাবি, ‘এসব কর্মীরা নুরের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার জন্য কাজ করছে। নিজেদের কর্মী ঢুকিয়ে গণঅধিকার পরিষদ ও এনসিপি দুটো দলের একটাকেও নিজেদের রাজনীতি করতে দেয়নি জাশি। দুইয়ের সম্ভাবনাকেই গলা টিপে হত্যা করেছে তারা।

শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভ্যারিফায়েড অ্যাকাউন্টে রাশেদ খাঁন এসব অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে তরুণদের রাজনীতির একটা সম্ভাবনা তৈরি হয়েছিলো। নিজেদের রাজনীতি বাঁচিয়ে রাখতে সেটাকে জামায়াত-শিবির গলাটিপে হত্যা করেছে। জীবনের ঝুঁকি নিয়ে ৯ দফার ঘোষণা দিয়েও ডাকসুর ভিপি হতে পারেনি আব্দুল কাদের। এখানে তার দোষ কতোটুকু? ঝুঁকি নেওয়াটাই বড় দোষ ছিলো বুঝি? সে যাতে ডাকসুর ভিপি হতে না পারে, সেজন্য একযোগে কাজ করেছে জামায়াত-শিবির।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জাশি প্রোপাগান্ডা, সহানুভূতি ও ওয়েলফেয়ার কার্ড খেলেছে। নতুনদের দল সাংগঠনিক দুর্বলতার কারণে তাদের সাথে পেরে দেয়নি। ঠিক এনসিপিও যাতে দল হিসেবে নিজস্ব শক্তিতে দাঁড়াতে পারে না, এজন্য শুরু থেকেই এনসিপিতে জামায়াত-শিবিরের কর্মী ঢুকিয়ে দেয়।

আমি আগেই বলেছি এনসিপির ৮০% নেতাকর্মী জাশি থেকে আসা। এরা কোনদিন জাশির মতামতের বাইরে বিকল্প কিছু করতে দিবে না। এভাবে একটি নতুন সম্ভাবনাকে হত্যা করেছে জাশি বলেও জানান তিনি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করা এ নেতা বলেন, আমি ঠিক একই কারণে গণঅধিকার পরিষদের মধ্যে ঘাপটি মেরে থাকা জাশির অত্যাচারের জন্যই দল ছেড়েছি। এরা জামায়াতের সাথে গণঅধিকার পরিষদকে নেওয়ার সমস্ত প্ল্যান করেছিলো। আমি রাজি না হওয়ায়, আমাকে ব্যাপকভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে।

রাশেদ খাঁন বলেন, এরা সেসময় নির্বাচনের আগে নুরুল হক নুরকে পর্যন্ত বহিষ্কার করার উদ্যোগ নিয়েছিলো। ভুয়া প্রেসরিলিজও দিয়েছিলো। এখন নুরুল হক নুরকে যাতে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, সেই প্লান নিয়ে, নুরুল হক নুরের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার জন্য কাজ করছে। নিজেদের কর্মী ঢুকিয়ে গণঅধিকার পরিষদ ও এনসিপি দুটো দলের একটাকেও নিজেদের রাজনীতি করতে দেয়নি জাশি, দুইয়ের সম্ভাবনাকেই গলা টিপে হত্যা করেছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

১০ হাজার সূর্যের শক্তি ছড়াচ্ছে প্রথম শনাক্ত ব্ল্যাক হোল সিগনাস এক্স-১

নুরকে মন্ত্রীত্ব থেকে সরাতে ষড়যন্ত্র করছে দলের মধ্যে লুকিয়ে থাকা জামায়াত-শিবির:অভিযোগ রাশেদ খাঁনের

আপডেট সময় ০৯:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬