ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলের চালান জব্দ, গ্রেপ্তার ২

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই কম্বলের একটি বড় চালান জব্দ করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের উকিলবাড়ী এলাকায় ফারুকের খাবার হোটেলের সামনে ঢাকাগামী লেনে এ অভিযান চালানো হয়। অভিযানে ৪২০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ভোলার লালমোহন উপজেলার চতলা গ্রামের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন (২৬) এবং গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের মারুফ হাসান (২১)। পুলিশ সূত্রে জানা যায়, তারা বর্তমানে যথাক্রমে ঢাকার যাত্রাবাড়ী ও গাজীপুরের কাশিমপুর এলাকায় বসবাস করছিলেন। একই সঙ্গে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

ত্রিশাল থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে সন্দেহভাজন একটি ছয় চাকার কার্গো গাড়ি থেকে অবৈধভাবে আনা কম্বলগুলো জব্দ করা হয়। অভিযানের সময় গাড়িটি ছাড়াও একটি টেকনো স্মার্টফোন ও একটি টি-সোর্স বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দ হওয়া আলামতের আনুমানিক মূল্য ৩৯ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে কম্বলগুলো দেশে প্রবেশ করানো হয়েছে। এগুলো ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং চোরাচালান রোধে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

রংপুরে কৃষক মৃত্যুতে পুনঃতদন্ত ও বিচারের দাবিতে সড়ক অবরোধ

ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলের চালান জব্দ, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:১৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬