ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস

হাঙ্গেরির নির্বাচনে হারলেন ট্রাম্প-পুতিনের মিত্র অরবান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

হাঙ্গেরির জাতীয় নির্বাচনে ‘অনুদার গণতন্ত্রের’ প্রবক্তা হিসেবে পরিচিত ভিক্টর অরবান হেরে গেছেন। এর মধ্য দিয়ে ইউরোপের দেশটিতে তাঁর টানা ১৬ বছরের শাসনকালের অবসান হলো।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রক্ষণশীল নেতা পিটার ম্যাগিয়ার (৪৫)। রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির এই নির্বাচনে অরবানের পরাজয়কে বিশ্বজুড়ে উগ্র-জাতীয়তাবাদীদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে অরবানকে সমর্থন দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও এটি বড় ধাক্কা। এছাড়া অরবানের বিদায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় ইউনিয়নে তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে হারালেন।

ফলাফল ঘোষণার পর রাজধানী বুদাপেস্টে দানিউব নদীর তীরে জড়ো হন ম্যাগিয়ারের তিসজা পার্টির কয়েক হাজার সমর্থক। জাতীয় পতাকা হাতে নেচে গেয়ে তারা এই পরিবর্তনকে স্বাগত জানান। ভিড়ের মধ্যে থাকা ২০ বছর বয়সী জোল্টান সিরোমি এএফপিকে বলেন, ‘অবশেষে আমরা ওই শাসনব্যবস্থা থেকে মুক্তি পেলাম।’

তিসজা পার্টির প্রধান কার্যালয়ের সামনে বিজয় মঞ্চে দাঁড়িয়ে উল্লসিত জনতার উদ্দেশে পিটার ম্যাগিয়ার বলেন, ‘আপনারা হাঙ্গেরিকে মুক্ত করেছেন।’ সরকারি আমলা থেকে রাজনীতিবিদ হওয়া ম্যাগিয়ার আরও বলেন, ‘আজ হাঙ্গেরির মানুষ ইউরোপের পক্ষে রায় দিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হাঙ্গেরির নির্বাচনে হারলেন ট্রাম্প-পুতিনের মিত্র অরবান

আপডেট সময় ০১:১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬