ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৪

আকাশ জাতীয় ডেস্ক:

শেরপুর নকলায় সড়ক দুর্ঘটনায় নাজিফ মিয়া (১২) নামে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোবাইকের ড্রাইভার এবং একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে নকলা পৌর এলাকার কূর্শা বাদাগৈড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত শিশু নাফিজের মা সুমি আক্তার, ভাই নাহিদ ও বোন নওশিন (১৫)। অপরজন সিএনজি ড্রাইভার।

হতাহতদের বাড়ী জামালপুর সদর থানার কালীবাড়ি এলাকায়।

জানা গেছে, নিহতের পিতা মো. নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা থানার পুলিশ সদস্য। ওই পরিবারটি ঈদ করতে সিএনজিযোগে তারাকান্দা হতে শেরপুরের নকলা হয়ে জামালপুর গ্রামের বাড়ী যাচ্ছিল।

এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। সিএনজি চালকসহ গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেছেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৪

আপডেট সময় ০৮:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬