ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

চোর সন্দেহে যুবককে ঝুলিয়ে পেটানোর ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক: 

শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা পশ্চিম পাড়া সাতঘড়িয়া গ্রামে চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে ঝুলিয়ে পিটুনির অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অমানুষিক ভাবে পেটানোর ওই ঘটনা আজ দুপুরে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালু মিয়ার ছেলে নিলু মিয়া (২৫) পাকুরিয়া ইউনিয়নের গনই মমিনাকান্দা গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, তাকে চুরির সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে ঝুলিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার নিন্দার ঝড় উঠেছে।

শেরপুরের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা বলেন, বিষয়টি নজরে আসার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিমের সাথে কথা হয়েছে।ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

চোর সন্দেহে যুবককে ঝুলিয়ে পেটানোর ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৬:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬