ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী

ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্পের বিরুদ্ধে ঘুস মামলার সাজা ঘোষণা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা করবেন নিউ ইয়র্কের একটি আদালত। তবে তাকে কারাদণ্ড বা অন্য সাজা দেওয়ার সম্ভাবনা নেই বলে শুক্রবার (৩ জানুয়ারি) একজন বিচারক জানিয়েছেন। খবর রয়টার্সের।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার দশ দিন আগেই তার সাজা ঘোষণা করা হবে।

পর্ন তারকাকে ঘুষকাণ্ডে ম্যানহাটনের আদালত আগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে। তবে, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। এ প্রেক্ষিতে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জানান ট্রাম্প। কিন্তু বিচারক জুয়ান মার্চেন পূর্বের নির্দেশই বহাল রাখেন। ট্রাম্পের আইনজীবীদের যুক্তি খারিজ করে দেন তিনি। তবে তাকে কারাদণ্ড দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন বিচারক।

কারাদণ্ড না হলেও এই মামলায় আদালতের নির্দেশের ফলে ‘দোষী সাব্যস্ত অপরাধী’ হিসেবেই শপথ নিতে হবে ট্রাম্প। বিচারকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে হবু এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি একটি অবৈধ রাজনৈতিক আক্রমণ। কারচুপি ছাড়া আর কিছুই নয়।

পর্ন তারকাকে ঘুস দেওয়ার মামলায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক দীর্ঘ দিন ধরেই চলছে। ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডন্ট হওয়ার আগে থেকে এই বিতর্কের সূত্রপাত। পর্নতারকা স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুস দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে।

অভিযোগ অনুসারে, স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালের নির্বাচনি প্রচারের সময়ে তার মুখ বন্ধ রাখতে ওই ঘুস দিয়েছিলেন ট্রাম্প। প্রথমে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন ওই পর্ন তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুস দেন। পরে কোহেনকে সেই অর্থ মেটাতে গিয়ে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। যদিও বার বারই এই অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই

ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্পের বিরুদ্ধে ঘুস মামলার সাজা ঘোষণা

আপডেট সময় ১২:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫