ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ‘বাজে প্রেসিডেন্ট’: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

আমেরিকার ইতিহাসে জো বাইডেন সবচেয়ে বাজে প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগামধ্যমে যুক্তরাষ্ট্রের বর্তমানে প্রশাসনিক নীতির সমালোচনা করে এমন মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ট্রাম্প লিখেছেন, জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট। তিনি পুরোপুরি বিপর্যস্ত। তার কর্মকাণ্ড এবং নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি ভুলে যাওয়া হবে না।

তিনি বাইডেনের সীমান্ত নীতির সমালোচনা করে বলেন, সীমান্ত নীতি নিরাপত্তার হুমকি বাড়িয়েছে।

ট্রাম্প আরও লেখেন, আমার দেশ এখন একটি বিপর্যয়। সারা বিশ্বে হাসির পাত্র! সীমান্ত খোলা থাকলে এটিই হয়।

উচ্চ আমদানি শুল্কের পক্ষে পরিচিত ট্রাম্প শুল্ক-ভিত্তিক রাজস্বে ফিরে আসার পরামর্শ দিয়ে অর্থনৈতিক নীতি পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, শুল্ক নিজেই আমাদের দেশের জন্য এই বিশাল সম্পদ তৈরি করেছে। সেইসঙ্গে আমেরিকাকে আবারও সমৃদ্ধশালী করে তোলারও আহ্বান জানান ট্রাম্প।

এছাড়া যেসব বিষয় জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের ওপর ঝুঁকি তৈরি করে সেগুলো সমাধানের প্রতিশ্রুতিও দেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ‘বাজে প্রেসিডেন্ট’: ট্রাম্প

আপডেট সময় ০৬:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫