ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানহানি মামলায় ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

একটি মানহানির মামলায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দিয়ে নিষ্পত্তি করতে রাজি হয়েছে এবিসি নিউজ।

উল্লেখ্য, এবিসি নিউজের তারকা সঞ্চালক জর্জ স্টেফানোপোলোস একটি অনুষ্ঠানে ট্রাম্পকে নিয়ে মিথ্যাচার করেছিলেন। তিনি অনুষ্ঠানে বারবার ট্রাম্পকে ‘ধর্ষণের দায়ে দোষী’ বলছিলেন।

চলতি বছর ১০ মার্চ তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একজন নারী সদস্যের সাক্ষাৎকার নেন জর্জ স্টেফানোপোলোস। প্রেসিডেন্ট নির্বাচনে ওই নারী সদস্য কেন ট্রাম্পের প্রতি তার সমর্থন জানিয়েছেন, তা নিয়ে কথা বলার সময় স্টেফানোপোলোস বারবার বিচারক ও দুই জুরিবোর্ড ট্রাম্পকে ধর্ষণের অভিযোগ দোষী হয়েছেন বলে দাবি করেন।

গত বছর একটি দেওয়ানি মামলায় জুরিরা ট্রাম্পকে ‘যৌন নিপীড়নকারী’ বলে আখ্যা দিয়েছিলেন। নিউইয়র্কের আইনে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা আছে।

ট্রাম্প এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ওই মামলা নিষ্পত্তির জন্য শনিবার উভয়পক্ষ একটি সমঝোতায় আসে বলে প্রথম খবর প্রকাশ করে ফক্স নিউজ ডিজিটাল।

এবিসি শুধু আর্থিক দণ্ডই দেবে না; বরং তাদের একটি বিবৃতি দিয়ে স্টেফানোপোলোসের বক্তব্যের জন্য ‘দুঃখ প্রকাশ’ করতে হবে। এছাড়া ট্রাম্পের আইনি লড়াইয়ের খরচ হিসেবে এবিসি নিউজ আরও ১০ লাখ মার্কিন ডলার দেবে।

১০ মার্চ ২০২৪ এবিসি নিউজের অনলাইনে ট্রাম্পের বিষয়ে যে খবর প্রকাশ করা হয়েছে, সেটির নিচেও সংশোধনী দিতে হবে।

ট্রাম্পের প্রথম মেয়াদের সময় যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও কলাম লেখক ই জা ক্যারল তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন। ক্যারলের অভিযোগ ছিল, ১৯৯৬ সালে একটি দোকানে কেনাকাটা করার সময় পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তার সঙ্গে জোরজবরদস্তি করেছিলেন এবং তাকে যৌন নিপীড়ন করেছিলেন।

২০২৩ সালে নিউইয়র্কের একটি ফৌজদারি আদালত ট্রাম্পের বিরুদ্ধে করা ক্যারলের অভিযোগের সত্যতা খুঁজে পান। আদালত ক্যারলের সম্মানহানি করার অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মানহানি মামলায় ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ

আপডেট সময় ১১:২২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪