ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম বেড়েছে: বাণিজ্যমন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ইরান

ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিলেন বাইডেন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন। এই মার্কিন নতুন অস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে। বুধবার (২০ নভেম্বর) একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, ইউক্রেন এসব মাইন তাদের নিজের ভূখণ্ডে ব্যবহার করবে। তবে সেখানে হলেও জনবহুল এলাকায় এগুলো ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। এই খবরটি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ক্রেমলিন রয়টার্সের মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এতদিন ইউক্রেনকে অ্যান্টি-ট্যাংক মাইন সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এবার এর সঙ্গে অ্যান্টি-পার্সোনেল মাইনের সংযোজনের উদ্দেশ্য রাশিয়ার পদাতিক সেনার অগ্রগতি প্রতিহত করা।

এর আগে মঙ্গলবার যুদ্ধের সহস্রতম দিনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। যদিও আগেই হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়ে রাখে মস্কো। তাই গতকাল হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিলেন বাইডেন

আপডেট সময় ০১:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪