ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি ইরান, তেহরানের চিঠি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে ইরান—মার্কিন নির্বাচনের আগে দেশটির গোয়েন্দা বাহিনীর বরাত স্বয়ং ট্রাম্প এমন অভিযোগ করেছিলেন। গত সপ্তাহে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগও এনেছে মার্কিন বিচার বিভাগ।

ওয়াশিংটনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, নির্বাচনের আগে তেহরানের পক্ষ থেকে একটি লিখিত আশ্বাস পেয়েছিল তারা। সুইজারল্যান্ডের কূটনীতিকদের মাধ্যমে পাঠানো সেই চিঠিতে বলা হয়, কোনোভাবেই ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি শনিবার এ তথ্য জানায়।

এর আগে সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের মাধ্যমে তেহরানে পাঠানো বাইডেন প্রশাসনের এক সতর্ক বার্তায় বলা হয়, ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলে সেটা যুদ্ধের ইশারা হিসেবে দেখা হবে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায়, তাদের মধ্যে কূটনৈতিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকে সুইজারল্যান্ড।

এনবিসি জানায়, গত জুলাইয়ে প্রথম বাইডেন প্রশাসন গোয়েন্দা তথ্য পায়, ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে। এরপর ট্রাম্পের নিরাপত্তা ওপর জোর দেয় পেন্টাগন।

সেপ্টেম্বরে ট্রাম্প নিজেও দাবি করেন, ইরানের তরফ থেকে বড় আকারের হুমকি রয়েছে।

গত সপ্তাহে ফরহাদ শাকেরি নামে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনে মার্কিন বিচার বিভাগ।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ২০২০ সালে ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে গুপ্তহত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা করছে তারা।

ওয়াশিংটনে পাঠানো লিখিত বার্তায় সোলাইমানিকে হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একে একটি ‘অপরাধমূলক কাজ’ হিসেবে অভিহিত করা হয়েছে। তবে এই অপরাধের জন্য আন্তর্জাতিক আইন মেনেই বিচার চায় ইরান।

Tag :
আপলোডকারীর তথ্য

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি ইরান, তেহরানের চিঠি

আপডেট সময় ০৮:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪