ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বয়স্ক ও পাগলাটে আখ্যা দিয়ে ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান ওবামার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন ঘিরে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে জোরালো প্রচারণায় নামলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার রাতে মিশিগানের ডেট্রয়েটে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করে ভোটারদের তার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান ওবামা।

তিনি ট্রাম্পকে ‘বয়স্ক’ ও ‘পাগলাটে’ আখ্যা দিয়ে বলেন, তিনি ভোটারদের বিভ্রান্ত করছেন। বিশেষ করে অভিবাসন ইস্যুতে ট্রাম্পের অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। ওবামা বলেন, ‘ট্রাম্প আপনাদের বিশ্বাস করাতে চান যে সব সমস্যার জন্য অভিবাসীরা দায়ী। যদি কেবল তাদের আটকে দেন, তাহলেই সব সমস্যার সমাধান হবে।’

অভিবাসন ইস্যুতে তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা, যার সমাধান প্রয়োজন। তবে ট্রাম্পের কোনো কার্যকরী পরিকল্পনা নেই। ওবামার দাবি, ট্রাম্পের পরিকল্পনা কেবল মানুষকে বিরক্ত এবং রাগান্বিত করার জন্য। এ পরিকল্পনা এমনভাবে

তৈরি করা হয়েছে, যেন সাধারণ মানুষের মধ্যে বিভেদ বাড়ে।

সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণে ট্রাম্পকেই বেশি ভরসা করেন মার্কিন নাগরিকরা। যদিও ওবামা এই ধারণার বিরুদ্ধে কথা বলেছেন। তার বক্তব্যে, কমলা হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনাকে অযৌক্তিক হিসেবে প্রমাণ করার চেষ্টা লক্ষ্য করা গেছে।

সমাবেশে মার্কিন র‍্যাপার এমিনেমও উপস্থিত ছিলেন। তিনি কমলা হ্যারিসের প্রতি তার সমর্থন প্রকাশ করেন। ওবামা মঞ্চে এমিনেমের বিখ্যাত গান ‘লুজ ইয়োরসেলফ’-এর একটি অংশ গেয়ে শোনান, যা সমাবেশে উপস্থিত জনতাকে আরও উদ্দীপ্ত করে তোলে।

বারাক ওবামার সক্রিয় অংশগ্রহণ ডেমোক্র্যাট শিবিরকে আরও উৎসাহিত করতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে মিশিগানের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে যেখানে নির্বাচনের ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বয়স্ক ও পাগলাটে আখ্যা দিয়ে ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান ওবামার

আপডেট সময় ০১:২৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪