ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

পাওনা টাকা দেওয়ার কথা বলে উল্টো হাতুড়ি পেটা, টাকা ছিনতাই!

আকাশ জাতীয় ডেস্ক:

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর কাছ থেকে উল্টো টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর উপজেলার দক্ষিণ সাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পরে মঙ্গলবার সকালে এ বিষয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিলে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান বর্তমানে রাজাপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত মিজানুর রহমান বলেন, শিয়ালকাঠি চৌরাস্তার মোড়ে ক্রোকারিজ, গ্যাস সিলিন্ডার ও বিকাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সোমবার রাত ১১টার দিকে দক্ষিণ সাতুরিয়ায় নিজ বাড়িতে ফিরছিলাম। বিকেলে প্রতিবেশী খাইরুলের কাছে পাওনা টাকা চাইলে তিনি রাতে দেওয়ার কথা জানান। এ কারণে রাতে বাড়িতে ঢোকার আগে কল দিলে তিনি বের হয়ে মোবাইলে ফ্লাক্সিলোড চান। এসময় মোবাইল বের করে ফ্লাক্সি লোড দিতে গেলেই খাইরুল পেছন থেকে হাতুড়ি বের করেই এলাপাথারি পেটাতে শুরু করেন।

তিনি আরও বলেন, কিছু বুঝার আগেই হঠাৎ এভাবে হামলা করায় আমি দুর্বল হয়ে পড়লে খাইরুল আমার ব্যাগে থাকা লক্ষাধিক টাকা হাতিয়ে নেন। এসময় আমার ডাক-চিৎকারে অন্যরা ছুটে আসলে তিনি দৌড়ে পালিয়ে যান। খাইরুল একই গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

এ ঘটনায় রাজাপুর থানায় মঙ্গলবার সকালে লিখিত অভিযোগ দেওয়ার পর বুধবার দুপুর ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন তদন্ত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন। তিনি জানান, দক্ষিণ সাতুরিয়া গ্রামে হামলায় একজন আহত হয়েছেন। আহতের দাবি হামলাকারী তার ১লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন। কিন্তু কোনোপ্রত্যক্ষদর্শী সাক্ষী পাওয়া যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

পাওনা টাকা দেওয়ার কথা বলে উল্টো হাতুড়ি পেটা, টাকা ছিনতাই!

আপডেট সময় ০৮:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২