ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই সফরে জেনারেল আসিম মুনির ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। আলোচনায় মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়টি গুরুত্ব পাবে।

চলমান মার্কিন-ইসরায়েল উত্তেজনার আবহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ রক্ষায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান নিয়মিত কাজ করে যাচ্ছে। এ যাত্রায় দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে আঞ্চলিক সংকট সমাধানের পথ খুঁজছে ইসলামাবাদ। বর্তমান পরিস্থিতিতে মুনিরের এই সফর কূটনৈতিক তৎপরতা জোরদার এবং উত্তেজনা প্রশমনের একটি বড় অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপলোডকারীর তথ্য

কক্সবাজারে হোটেলের পার্কিং এলাকায় আগুন, রক্ষা পেলেন তিন শতাধিক

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

আপডেট সময় ০৭:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬