ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চুমুর দৃশ্যের শুটিংয়ে নিয়ন্ত্রণ হারান অভিনেতা, মুখ খুললেন অনুপ্রিয়া

বলিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে শুটিং সেটের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘বার্লিন’-এর মতো জনপ্রিয় সিনেমায় কাজ করা এই অভিনেত্রী জানিয়েছেন, অন্তরঙ্গ ও চুমুর দৃশ্যে অভিনয়ের সময় সহ-অভিনেতাদের আচরণে তিনি একাধিকবার অস্বস্তি ও অপমানিত বোধ করেছেন। বিশেষ করে সহ-অভিনেতার অসংযত আচরণে নিজেকে লাঞ্ছিত মনে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। হিন্দি সিনেমা বা সিরিজের আলোচিত অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ইত্যাদি জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাঁকে। আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়।

অনুপ্রিয়া ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, এক সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে ওই অভিনেতা নিজের উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারেননি। বিষয়টি যে ইচ্ছাকৃত ছিল না, তা স্বীকার করলেও অভিনেত্রীর মতে, কর্মক্ষেত্রে এমন অসংযত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্য একটি ঘটনার উল্লেখ করে তিনি জানান, নির্দিষ্ট পোশাক পরিহিত অবস্থায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেও সহ-অভিনেতার কাছ থেকে কোনো সহায়তা পাওয়া দূরে থাক, বরং তাঁর আচরণ পরিস্থিতিকে আরও বিব্রতকর করে তুলেছিল। তবে ওই সহ-অভিনেতাদের নাম প্রকাশ থেকে বিরত থেকেছেন অনুপ্রিয়া। অনুপ্রিয়া আরও বলেন, ‘আরেকবার এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। সঞ্চালক অনুপ্রিয়াকে জিজ্ঞসা করেন, কখনো কোনো সহ-অভিনেতা কি সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন।

অভিনেত্রীর ভাষ্যমতে, এমন বিব্রতকর মুহূর্তে তাৎক্ষণিক প্রতিবাদ করা বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ অভিযুক্ত ব্যক্তিরা সহজেই একে ‘ভুলবশত হয়েছে’ বলে এড়িয়ে যাওয়ার সুযোগ পান। তবে তিনি ব্যক্তিগতভাবে ওই সহ-অভিনেতাদের সংযত হওয়ার অনুরোধ জানিয়েছিলেন, যা পরবর্তী সময়ে কার্যকর হয়েছিল। চুমুর দৃশ্যের ক্ষেত্রে অভিনেত্রী মনে করেন, এগুলো সহজভাবেই করা সম্ভব, কিন্তু কিছু সহ-অভিনেতা অতিরিক্ত জোরালো আচরণ করেন, যা শুটিং সেটে অস্বস্তির পরিবেশ তৈরি করে। তিনি বলেন, ‘একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। এ ঘটনাগুলো ঘটেছিল চুমুর দৃশ্যের সময়।’।

২০১৪ সালে ‘ববি জাসুস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনুপ্রিয়ার। এরপর ‘সেক্রেড গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর’ ও ‘আশ্রম’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজেও তাঁর সাবলীল উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। অভিনয়ের খাতিরে অন্তরঙ্গ দৃশ্য থাকতে পারে বলে মনে করলেও তিনি জোর দিয়েছেন পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর। অনুপ্রিয়ার মতে, পরিচালক ও শিল্পীদের মধ্যে পেশাদার পরিবেশ বজায় থাকলে এবং পারস্পরিক শ্রদ্ধা থাকলে শুটিংয়ের সময় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব।

আপলোডকারীর তথ্য

কক্সবাজারে হোটেলের পার্কিং এলাকায় আগুন, রক্ষা পেলেন তিন শতাধিক

চুমুর দৃশ্যের শুটিংয়ে নিয়ন্ত্রণ হারান অভিনেতা, মুখ খুললেন অনুপ্রিয়া

আপডেট সময় ০৮:১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬