ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবাকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর কালীবাড়ি গ্রামে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। ঘাতক ছেলে রেজাউল মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার সকালে থানায় মামলা হয়েছে। নিহত সাত্তার মোল্লা (৫০) পেশায় কাপড় ব্যবসায়ী।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক মোল্লা জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি গ্রামে ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সাত্তার মোল্লা প্রতিদিনের মত রোববার রাতে খাবার খেয়ে দ্বিতীয় স্ত্রী রুমা বেগম ও নয় মাসের শিশু সন্তান রুমানকে নিয়ে ঘুমিয়ে পড়েন।

এসময় তার মৃত প্রথম স্ত্রীর ছেলে রেজাউল বাবাকে জরুরি কথা আছে বলে ডেকে ঘরের বাইরে নিয়ে যায়। এরপর রেজাউল দা দিয়ে বাবা সাত্তারকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় সাত্তারের চিৎকারে স্ত্রী রুমা বেগম এগিয়ে আসতে চাইলে তাকেও কুপিয়ে হত্যা করতে যায় ছেলে রেজাউল।

তাৎক্ষণিক অন্য ছেলে ও প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দেয়। সাত্তার মোল্লাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই ঘাতক ছেলে রেজাউলকে আটক করে পুলিশ। নিহতের স্ত্রী রুমা বেগম জানান, রেজাউল মাঝেমধ্যে নেশা করত। এছাড়া এই হত্যাকাণ্ডের অন্য কোনো কারণ তিনি খুঁজে পাননি।

ওসি মো. আব্দুর রাজ্জাক মোল্লা আরো জানান, রেজাউল মোল্লা পুলিশকে জানিয়েছে তার মা বেঁচে থাকা অবস্থায় অনেক খারাপ ব্যবহার ও নির্যাতন করতো বাবা সত্তার মোল্লা। এমনকি মায়ের মৃত্যুর পর বাড়িতে জানাজা বা দাফনও করতে দেয়নি। সেই রাগে ক্ষোভে রেজাউল বাবাকে হত্যা করে।

এ ঘটনায় সোমবার সকালে নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং-৮(১৮.৯.১৭)। আসামিকে আদালতে ও নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৩:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭