ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বাজারে আসছে ডিজেআই

আকাশ আইসিটি ডেস্ক : 

নেক্সট গিয়ার লিমিটেডের হাত ধরে বাংলাদেশের বাজারে আসছে বিশ্বের অন্যতম খ্যাতনামা ড্রোন (দূর নিয়ন্ত্রিত প্লেন পরিচালনা ব্যবস্থা) কোম্পানি ডিজেআই।

সম্প্রতি ডিজেআই বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নেক্সট গিয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নেক্সট গিয়ার লিমিটেড এখন থেকে বাংলাদেশে কমার্শিয়াল ড্রোন পণ্য ও এর সম্পর্কিত ডিজিটাল এবং অন্যান্য সেবাগুলো বিক্রয় ও বিপনণ করবে।

ডিজেআই বিশ্বের অন্যতম প্রধান ড্রোন প্রস্তুতকারক। ড্রোন ব্যবহারকারীদের ৭০ শতাংশই ডিজেআই পণ্য ব্যবহার করে থাকে । ডিজেআই ড্রোনের নির্ভুল জিপিএস সিস্টেম ও অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে । উন্নত বিশ্বে কৃষিখাত, অনুসন্ধান, উদ্ধারকাজ, ফিল্ম তৈরি, ব্রিজ এবং রোড অবকাঠামো নির্মাণ ও পর্যবেক্ষণে বিভিন্ন সংস্থা ডিজেআই এর পণ্য ব্যবহার করে থাকে।

সম্প্রতি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন-২০২০ নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। এর মাধ্যমে ড্রোন ব্যবহার ও আমদানির পূর্ববর্তী বিধিনিষেধ অনেকাংশেই শিথিল করা হয় । নতুন এ গেজেটের ফলে বাংলাদেশে বৈধ ড্রোনের আমদানি ও ব্যবহারের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

নেক্সট গিয়ার লিমিডের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ পরিকল্পনার বাস্তবায়নে ও দেশের সার্বিক উন্নয়নে ডিজেআই এর সঙ্গে নেক্সট গিয়ার লিমিটেডের এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক বিশ্বের মতো বাংলাদেশে ড্রোনের মাধ্যমে কৃষি উন্নয়ন, ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা, নদী জরিপ এবং পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা ও পর্যবেক্ষণ, অগ্নি নির্বাপণ, উদ্ধার কাজ, আইন-শৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর বিবিধ কাজে, রাস্তা ও সেতু নির্মাণ ও নিরক্ষণ, পার্বত্য, বনাঞ্চল ও দুর্গম অঞ্চলের সুরক্ষা ও পর্যবেক্ষণসহ বিবিধ কাজে কমার্শিয়াল ড্রোনের ব্যাপক ব্যবহারের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এ উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা উল্লেখিত কর্ম সম্পাদনায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে। এর ফলে তারা নির্ভুল ভাবে, সল্প ব্যয়ে, সল্প সময়ে, ঝুঁকিমুক্ত ভাবে কার্য সম্পাদন করতে সক্ষম হবে। তুলনামূলক ভাবে নতুন এ প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে নেক্সট গিয়ার লিমিটেড ডিজেআইকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ড্রোন ব্যবহারকারীদের প্রশিক্ষণ এবং অন্যান্য সব সেবা দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০

দেশের বাজারে আসছে ডিজেআই

আপডেট সময় ০৯:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১