ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মতলব উত্তরে গৃহবধূকে সাপের কামড়, বোতলে ভরা হলো সাপ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাসপুর গ্রামে বিষধর সাপের কামড়ে শান্তা বেগম (২৭) নামের এক গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার বিকেলে বাড়ির উঠানে জ্বালানির জন্য রাখা গাছের ডালপালা ও পাতার স্তূপ সরানোর সময় সাপটি তাঁর ডান পায়ে কামড় দেয়। শান্তা সায়েম হোসেনের স্ত্রী।

পরিবারের সদস্যরা তাঁর চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। চিকিৎসকদের কাছে কোন সাপে কামড় দিয়েছে তা নিশ্চিত করার মাধ্যমে দ্রুত সঠিক চিকিৎসা পাওয়ার আশায় তারা সাপটিকে ধরে একটি প্লাস্টিকের বোতলে বন্দী করেন। পরে ওই গৃহবধূ ও সাপটিকে নিয়ে স্বজনেরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যান।

হাসপাতালের চিকিৎসক আসিবুল হাসিব জানান, বোতলে করে আনা সাপটি বিষধর গোখরা জাতের। বর্তমানে শান্তা বেগমের চিকিৎসা চলছে এবং তিনি আপাতত শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে গৃহবধূকে সাপের কামড়, বোতলে ভরা হলো সাপ

মতলব উত্তরে গৃহবধূকে সাপের কামড়, বোতলে ভরা হলো সাপ

আপডেট সময় ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬