ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রূপপুর প্রকল্পে পৌঁছালো ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালানটি প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় বিশেষায়িত তিনটি লরি প্রকল্পের নির্ধারিত স্থানে প্রবেশ করে।

এর আগে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালানের পারমাণবিক জ্বালানি বাংলাদেশে এসে পৌঁছেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটের নিয়মিত জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি অ্যাসেম্বলি আনার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে।

রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই কেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। বর্তমানে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে কর্তৃপক্ষ। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান এই পর্যায়ের কার্যক্রম শুরুর অনুমোদন দেন। এই ধাপে রিঅ্যাক্টরের সক্ষমতা পর্যায়ক্রমে বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা হবে।

সব কিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে এবং নিয়ন্ত্রক সংস্থার শর্তাবলি ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে, আগামী ডিসেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুর প্রকল্পে পৌঁছালো ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুর প্রকল্পে পৌঁছালো ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

আপডেট সময় ১১:০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬