ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

স্ত্রীসহ করোনায় আক্রান্ত মেয়র আতিক

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।

একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন মেয়রের সহকারী ব্যক্তিগত সচিব রিশাদ মোরশেদ।

সোমবার (১২ অক্টোবর) সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, রোববার আতিকের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত তার ও তার স্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। একই সঙ্গে ডিএনসিসির আরও বেশ কয়েকজন কর্মকর্তারও করোনা পরীক্ষা করানো হয়।

এতে রোববার রাতেই ফলাফলে আতিক ও তার স্ত্রীর করোনা পজেটিভ আসে। তবে তাদের মেয়ে বুশরা আফরিন সুস্থ আছেন বলে জানা গেছে।

এদিকে করোনার উপসর্গ দেখা দেওয়ার সময় থেকে নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছে আতিক পরিবার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আতিকুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মিরপুরে একটি খাল এবং খাল থেকে পাওয়া বিভিন্ন মালপত্র প্রদর্শনী কার্যক্রম পরিদর্শনে যান আতিক। ধারণা করা হচ্ছে, ব্যাপক জনসমাগম হওয়ায় এ অনুষ্ঠানেই করোনায় আক্রান্ত হতে পারেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

স্ত্রীসহ করোনায় আক্রান্ত মেয়র আতিক

আপডেট সময় ১১:৫৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০