ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

ধর্ষ‌ণের বিরু‌দ্ধে রাজপথে মৌসুমী-ওমর সা‌নির ৩ দাবি

আকাশ জাতীয় ডেস্ক:

ধর্ষকের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার ল‌ক্ষ্যে এবার রাজপথে মানববন্ধ‌নে অংশ নি‌য়েছেন জন‌প্রিয় চল‌চ্চিত্রতারকা দম্প‌তি ওমর সা‌নি ও মৌসুমী।

বৃহস্প‌তিবার দুপু‌রে ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের টিএস‌সি সংলগ্ন রাজু ভাস্ক‌র্যের পাদ‌দে‌শে প্লেকার্ড হা‌তে মানববন্ধ‌নে উ‌পিস্থত ছি‌লেন তারা। টিম প‌জিটিভ বাংলা‌দেশ না‌মে এক‌টি সংগঠন এ মানববন্ধনের আ‌য়োজন ক‌রে। সংগঠনটির মুখপাত্র গোলাম রাব্বানীসহ প্রায় দুই শতাধিক টিপিবির সদস্য উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আ‌য়োজ‌নে অংশ নি‌য়ে ওমর সানি বলেন, ‘প্রতিবাদ করতে নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। পৃথিবীর যেকোনো জায়গা থেকে প্রতিবাদ করা যায়। সেটা যদি হয় ন্যায় সঙ্গত তাহলে কোনো কথাই নেই। আমি আর মৌসুমী নির্দিষ্ট কোনো চলচ্চিত্রের জায়গায় নেই। দেশ থেকে দেশান্তরে। প্রতিবাদের কোনো দল নেই। ভালো থাক দেশের মানুষ ভাল থাক দেশটি। আই লাভ বাংলাদেশ।’

মানববন্ধনে সংগঠন‌টির পক্ষ থে‌কে ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের নিকট তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো :

১. অপরাধের মাত্রা বিবেচনায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ডের বিধান রেখে, অনতিবিলম্ব বিদ্যমান ১৬০ বছর পুরনো, সেকেলে দণ্ডবিধি আইন সংশোধন।

২. ধর্ষণ ও যৌন নির্যাতন সংক্রান্ত ফৌজদারি আমলযোগ্য অপরাধে, যেকোনো পর্যায়ে সালিশ-বিচার মীমাংসার নামে প্রহসন বন্ধ করতে কঠোর নির্দেশনা প্রদান।

৩. ধর্ষণ মামলায় বাদী তথা ভুক্তভোগীর পক্ষে আইনজীবী নিয়োগ ও মামলা পরিচালনার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র কর্তৃক বহন শতভাগ নিশ্চিত করা।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

ধর্ষ‌ণের বিরু‌দ্ধে রাজপথে মৌসুমী-ওমর সা‌নির ৩ দাবি

আপডেট সময় ০৬:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০