ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাওরের বিস্ময় সড়কে উপকৃত হবে লাখো মানুষ: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

হাওরের বিস্ময় সড়কে লাখো মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে অলওয়েদার সড়কের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। ঢাকার গণভবন থেকে মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিলনায়তনে যুক্ত হন তিনি। অনুষ্ঠানে মিঠামইন প্রান্তে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতির আগ্রহে তৈরি হয়েছে ৩০ কিলোমিটারের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক। যাতে লাখো মানুষ উপকৃত হবে। সড়কটির ফলে হাওর অঞ্চলের মানুষের দুর্দশা অনেকটা লাঘব হবে।

দেশের কোনো অঞ্চলের মানুষ অনুন্নত থাকবে না জানিয়ে সরকারপ্রধান বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো হলে দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো হবে। হাওর এলাকায় কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে চায় সরকার।

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা যেন সৌন্দর্যের লীলাভূমি। এর সঙ্গে যোগ হয়েছে সারা বছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন অল ওয়েদার সড়ক। স্থানীয়ভাবে ‘আবুরা’ সড়ক নামে পরিচিত এটি। গত অর্থবছরে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে হাওরের মাঝ দিয়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। অল ওয়েদার সড়কের মাধ্যমে পর্যটনের অপার সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। হাওরের এই বিস্ময় উপভোগ করতে প্রায় প্রতিদিন হাজার হাজার পর্যটক সমাগম হচ্ছে। স্থানীয়দের কথায়, দৃষ্টিনন্দন রাস্তাটির সুবাদে জীববৈচিত্র্যে পরিপূর্ণ হাওরের সৌন্দর্য বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাওরের বিস্ময় সড়কে উপকৃত হবে লাখো মানুষ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০