ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিনাভোটের সব জায়গায় মেয়র দিচ্ছে বিএনপি: আসিফ মাহমুদ ‘জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আঁকড়ে ধরেই এগোতে হবে’:জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: আখতার হোসেন চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নারী নির্যাতন: সব সন্ত্রাসীবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

আকাশ জাতীয় ডেস্ক:

দেলোয়ার বাহিনীর মতো যেসব বাহিনী আছে সব বাহিনীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একথা জানান।

এর আগে তিনি নির্যাতিতা ওই গৃহবধূ ও তার স্বজনদের সঙ্গে একান্তে কথা বলেন। পরে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনাস্থল সেই টিনের ঘর পরিদর্শন করেন।

পরে ডিআইজি সাংবাদিকদের জানান, ভুক্তভোগী নারীর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া মামলার বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে তিনি সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দিয়েছেন।

ডিআইজি আনোয়ার হোসেন মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম থেকে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় আসেন।
পরিদর্শনকালে ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন- নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) শাহজাহান শেখ, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত

নারী নির্যাতন: সব সন্ত্রাসীবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

আপডেট সময় ১১:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০