ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনাভোটের সব জায়গায় মেয়র দিচ্ছে বিএনপি: আসিফ মাহমুদ ‘জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আঁকড়ে ধরেই এগোতে হবে’:জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: আখতার হোসেন চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজ আমার নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন: আফরোজা খানম রিতা জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী এবার ঢাকা দক্ষিণ সিটি থেকে নির্বাচনের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর কালো পতাকা মিছিলের ডাক

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার (০৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর কালো পতাকা মিছিল করার ডাক এসেছে।

সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি জহর লাল রায় বলেন, আমরা সোমবার সকাল থেকেই রাজপথে ছিলাম। সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি মঙ্গলবার সকাল ১১টায় আবারও আমরা শাহবাগের প্রজন্ম চত্বরে জমায়েত হব। এবং সেখান থেকে সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর কালো পতাকা মিছিল করব।

এর আগে সকাল থেকে ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আন্দোলন করেন ছাত্র ইউনিয়নসহ সমমনা সংগঠনের নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৪টার দিকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে শাহবাগের প্রজন্ম চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি জহর লাল রায়, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সব ঘটনা চোখের সামনে আসে না। যেসব ঘটনা আসে, সেগুলোতে কয়েকজনকে গ্রেফতার করে সরকার দায়িত্ব পালন করে। এ থেকে বেরিয়ে আসতে হবে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তারা আরও বলেন, বর্তমানে সরকারি দলের ছাত্র সংগঠন বেপরোয়া হয়ে উঠছে। তারা ক্ষমতার দাপট দেখিয়ে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর কালো পতাকা মিছিলের ডাক

আপডেট সময় ০৭:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০