ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

সৌদিগামী ফ্লাইটে আসন ফাঁকা রাখার শর্ত শিথিল

আকাশ জাতীয় ডেস্ক:  

সৌদি আরবগামী ফ্লাইটে যাত্রী বহনে আসন ফাঁকা রাখার বাধ্যবাধকতা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সৌদি প্রবাসীদের ফেরাতে চলমান সংকট নিরসনে সীমাবদ্ধতা শিথিল করলো সংস্থাটি।

রোববার (৪ অক্টোবর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ থেকে সৌদিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের প্রতিটি ফ্লাইটে যাত্রী বহনের ক্ষেত্রে আরোপিত সংখ্যার সীমাবদ্ধতা বড় (প্রশস্ত) প্লেনে জন্য ২৬০ ও ছোট (অপ্রশস্ত) প্লেনে জন্য ১৪০ জন নেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এক্ষেত্রে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো ২৪ অক্টোবর পর্যন্ত শতভাগ আসনে যাত্রী বহন করতে পারবে।

এতে আরও বলা হয়, যাত্রী বহনের বিষয়টি শিথিল করলেও এক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি বাড়ার সম্ভাবনা কমানোর জন্য বেবিচক যথাযথ ব্যবস্থা নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

সৌদিগামী ফ্লাইটে আসন ফাঁকা রাখার শর্ত শিথিল

আপডেট সময় ১১:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০