ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

লিবিয়ায় দালালের খপ্পরে পড়া ৯ জনকে ফিরিয়ে আনলো সিআইডি

আকাশ জাতীয় ডেস্ক: 

লিবিয়ার মিজদাহ শহরে পাচারকারীদের গুলিতে আহত নয় বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আইওএম-এর সহযোগিতায় তাদের ফিরিয়ে এনেছে সিআইডি।

লিবিয়ার মিজদা শহরে গত ২৯ মে মানবপাচারকারীদের হাতে বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার হন ২৬ বাংলাদেশি। আরও তিনজন ফেরার অপেক্ষায় রয়েছেন। গত মে মাসে মিজদাহর ওই নৃশংস ঘটনায় নিহত হন ২৬ বাংলাদেশি।

দুপুরে সিআইডি কার্যালয়ে সেদিনের ঘটনা তুলে ধরে ফিরোজ বেপারি বলেন, তার শরীরে পাঁচ-ছয়টি গুলি লাগে। শারীরিক ও মানসিক ক্ষতের কারণে স্বাভাবিক জীবন হারিয়ে গেছে তার।

গুলিতে আহত জানু বেপারি জানান, লিবিয়ায় পৌঁছানোর পর থেকেই সেখানকার সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েন তারা। তারপর কয়েক দফা বিক্রি করা হয় তাদের। নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন তারা।

লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসা ফিরোজ বেপারী বলেন, ‘আমি ওই রাত থেকে আর ঘুমাতে পারি না। ঘুমাতে গেলে গুলির আওয়াজ কানে আসে। ঘুমাতে কষ্ট হয়।’

লিবিয়ায় নির্যাতনের শিকার জানু মিয়া জানান, ‘আমাদের মারধোর করে। আফ্রিকার আরেকজন পিটিয়ে মেরে ফেলে রেখে আমাদের দেখিয়ে বলে, যদি টাকা না দিস তবে তোদের এই অবস্থা হবে।’

সিআইডি জানিয়েছে, এই ঘটনায় ৪৪ জন বাংলাদেশি দালালকে গ্রেফতার করা হয়েছে। আরও দশ-বারোজনকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

লিবিয়ায় দালালের খপ্পরে পড়া ৯ জনকে ফিরিয়ে আনলো সিআইডি

আপডেট সময় ০৪:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০