ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

সেই ৯ জনসহ লিবিয়া থেকে ফিরলেন দেড় শতাধিক বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক: 

লিবিয়া থেকে গত এক সপ্তাহ ধরে দেড় শতাধিক বাংলাদেশি অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন। এদের মধ্যে রয়েছেন মিজদাহ শহরে আক্রমণ থেকে জীবিত বেঁচে ফেরা নয়জন বাংলাদেশিও। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে বিবিসি বাংলা।

খবরে উল্লেখ করা হয়, গত মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে পাচারকারীদের গুলিতে ৩০ জন নিহত হন যাদের মধ্যে ২৬ জন ছিলেন বাংলাদেশি। ওই হামলায় আহত হন আরও ১১ জন বাংলাদেশি অভিবাসী।

গত বুধবার বিশেষ চার্টার্ড ফ্লাইটে ১৬৪ জন বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনা হয়। এদের মধ্যে ১০০ জন বিপন্ন অভিবাসী ছিলেন। মিজদাহ’র আক্রমণের শিকার বাংলাদেশি অভিবাসী মোহাম্মদ সৈয়দ খান বলেন, ‘আমি এ ঘটনা কিছুতেই ভুলতে পারছি না। এটা দুঃস্বপ্নের মতো। আমার শরীরে গুলি লাগে। চার মাস পর আমি দেশে ফেরার মতো সুস্থ হই। এখনো অনেকেই পুরোপুরি সুস্থ হইনি। আমরা এখনো আতঙ্কিত।’

আইওএমের বিবৃতিতে জানানো হয়েছে, দেশে ফেরার পর এই অভিবাসীদের স্বাস্থ্যসেবা, কোয়ারেন্টাইনের প্রয়োজনীয় ব্যবস্থা এবং ফলোআপের ব্যবস্থা করেছে সংস্থাটি। দেশে ফেরত আসা অভিবাসীদের দেশে প্রতিষ্ঠিত হতে আইওএম বিশেষ আর্থিক সহযোগিতা প্যাকেজও দিচ্ছে। আইওএম বাংলাদেশ মিশন প্রধান গিওরগি গিগাওরি বলেন, ‘কোভিড-১৯ সমগ্র বিশ্বের অভিবাসী কর্মীদের বিপদকে বাড়িয়ে দিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

সেই ৯ জনসহ লিবিয়া থেকে ফিরলেন দেড় শতাধিক বাংলাদেশি

আপডেট সময় ০৬:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০