ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবুল হাসানাত আবদুল্লাহ আইসিইউতে

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) স্থানান্তর করা হয়েছে।

আবুল হাসানাত আবদুল্লাহর একান্ত সচিব (পিএস) খায়রুল বাশার জানান, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আবুল হাসানাত আবদুল্লাহর শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত ৯টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্কয়ারের আইসোলেশন বিভাগের আইসিইউতে রয়েছেন।

আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে রয়েছেন একমাত্র মেয়ে কান্তা আব্দুল্লাহ। তার সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুরে রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত আবুল হাসানাত আবদুল্লাহর বয়স ৭৫ বছর। তিনি বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়কও।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবুল হাসানাত আবদুল্লাহ সংসদের চিফ হুইপ নির্বাচিত হন। ওই সময় পার্বত্য শান্তি চুক্তিতে তার বিশেষ ভূমিকা ছিল। সরকারের পক্ষে তিনিই সই করেন।

প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা আবদুল্লাহ গত ৭ জুন ইন্তেকাল করেন। তার ছেলে সাদেক আবদুল্লাহ বরিশাল সিটি করপোরেশনের মেয়র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবুল হাসানাত আবদুল্লাহ আইসিইউতে

আপডেট সময় ০১:৪২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০