ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, কোন জায়গায় ধর্ষণ নেই?

আকাশ জাতীয় ডেস্ক: 

সম্প্রতি দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার প্রশ্নে পাল্টা প্রশ্ন ছুড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখার কথা বলেছেন। প্রশ্ন রেখেছেন, কোন জায়গায় ধর্ষণ নেই? এমন কোনো দেশ নেই ধর্ষণ হয় না!

মঙ্গলবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রশ্ন রাখেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন? কোন জায়গায় ধর্ষণ নেই? এমন কোনো দেশ নেই ধর্ষণ হয় না! আমাদের দেশে ধর্ষণকারীকে কিন্তু আমরা গ্রেফতার করছি একের পর এক। যেই করছে, কাউকে ছাড় দেয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের এমসি কলেজে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, আমরা তা ঘৃণা করি। তাদেরকে সারা দেশের মানুষ ঘৃণা করে। আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, যে ছয়জনকে ধরা হয়েছে তদন্তের মাধ্যমে যদি তারা দোষী প্রমাণিত হয় বিচার বিভাগ তাদের অবশ্যই সর্বোচ্চ শাস্তি দেবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর আওয়ামী লীগ এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

পরে সুফি সুলতান আহমেদের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, কোন জায়গায় ধর্ষণ নেই?

আপডেট সময় ০৯:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০