ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেসিসি বৈঠকে আলোচনায় উঠলো পেঁয়াজ

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে পেঁয়াজ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেসিসি বৈঠক শেষে এ কথা জানান তিনি।

জেসিসি বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ড. মোমেন বলেন, বৈঠকে পেঁয়াজের মতো ছোট্ট একটি জিনিস নিয়েও আলোচনা হয়েছে। বিষয়টি অনেক ছোট, তবে এটা কখনো কখনো অনেক বড় বিষয় হয়ে ওঠে। তখন দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব ও সোনালি অধ্যায় রচিত হয়েছে তার ওপর প্রভাব পড়ে।

ভবিষ্যতে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে আগে ভাগেই যেন বাংলাদেশকে জানিয়ে দেয় সে বিষয়ে অনুরোধ করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে পড়ে।

সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় জেসিসি বৈঠক শুরু হয়। এক ঘণ্টা ধরে বৈঠক চলে। এবারের বৈঠকটি হয় ভার্চ্যুয়ালি। এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বাংলাদেশ-ভারতের মধ্যে এবারের ৬ষ্ঠ জেসিসি বৈঠকে দুই দেশের সহযোগিতার সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সূত্র। বিশেষ করে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, ভারতের ক্রেডিট লাইন, প্রতিরক্ষা, কানেক্টিভিটি, নিরাপত্তা, সন্ত্রসাবাদ প্রতিরোধ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় বৈঠকে আলোচনা হয়েছে।

এর আগে দুই দেশের মধ্যে কখনো ভার্চ্যুয়ালি জেসিসি বৈঠক হয়নি। করোনা ভাইরাসের কারণে এই প্রথম জেসিসি বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হলো। জেসিসির ৫ম বৈঠক হয়েছিলো দিল্লিতে। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে সেই বৈঠক হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেসিসি বৈঠকে আলোচনায় উঠলো পেঁয়াজ

আপডেট সময় ০৭:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০