ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘প্রকৃতির জন্য অঙ্গীকার’ শেখ হাসিনাসহ ৬৪ বিশ্ব নেতার

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রকৃতি, জলবায়ু ও মানুষকে রক্ষার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৬৪ জন নেতা। এ উপলক্ষে সোমবার যৌথভাবে ‘লিডার্স প্লেজ ফর ন্যাচার: ইউনাইটেড টু রিভার্স বায়োডাইভার্সিটি লস বাই ২০৩০ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক অভিযানের সূচনা করেন তারা।

প্রকৃতি, জলবায়ু ও জনগণকে রক্ষায় পদক্ষেপ গ্রহণ ও অন্যদের উৎসাহিত করতে এসব বিশ্বনেতা সম্মিলিতভাবে এই সংকেত পাঠিয়েছেন। অ্যানজেলা মের্কেল, জাস্টিন ট্রুডো ও বরিস জনসনের মতো বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই উদ্যোগে স্বাক্ষর করেছেন।

যৌথ বিবৃতিতে বিশ্ব নেতৃবৃন্দ বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশ, জনগণ ও প্রজন্মের মধ্যে ঐক্য, সংহতি ও আস্থার ভিত্তিতে বহুপাক্ষিকতার প্রতি আমরা দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। বর্তমান ও ভবিষ্যৎ বৈশ্বিক পরিবেশ সংকট মোকাবেলার এটিই একমাত্র উপায়।’

স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে, ভুটান, কানাডা, যুক্তরাজ্য, বেলজিয়াম, ডেনমার্ক, ইইউ, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, মেক্সিকো, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও সুইডেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘প্রকৃতির জন্য অঙ্গীকার’ শেখ হাসিনাসহ ৬৪ বিশ্ব নেতার

আপডেট সময় ১২:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০