ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনা একজন সংগ্রামী মানুষ: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির বাতিঘর ও কাণ্ডারি। তিনি একজন সংগ্রামী মানুষ। তার পুরো জীবন সংগ্রামের। বহু ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে তিনি আজ এই পর্যায়ে এসেছেন। শৈশব থেকে পারিবারিক জীবনের প্রতিটি পদে সংগ্রাম করে দুঃখ বেদনাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তার জীবনের দির্ঘ পথ পাড়ি দিয়েছেন। জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয়ে দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের রোলমডেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে দলের কাণ্ডারি হিসেবে হাল ধরে ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে পরিচালনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপাচার্য প্রধানমন্ত্রীর জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ভার্চুয়াল আলোচনা সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী, দফতর প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যুক্ত ছিলেন। আলোচনা সভা ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শেখ হাসিনা একজন সংগ্রামী মানুষ: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৯:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০