ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে বিএনপি অফিসে আগুন সরকারবিরোধী আন্দোলনে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা খুব কঠিন হবে: সারজিস সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে: স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ধাপে-ধাপে বাস্তবায়ন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় এক রাতে নিহত ৫০ নড়াইলে আ.লীগের অফিস খুলে উল্লাস, স্লোগান-পতাকা উত্তোলন আ.লীগের অফিস খুলে দিলেন ইউপি চেয়ারম্যান, দখলে নিল বিএনপি-ছাত্রদল একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জিএম কাদেরের

ভারতীয় ভিসা চালুর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পুনরায় চালুর জন্য অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথে বৈঠকে এ অনুরোধ জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার হোটেল সোনারগাঁওয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন মাসুদ বিন মোমেন। বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিব দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘প্রতিবেশী প্রথম’ নীতির কথা তুলে ধরেন।

বৈঠকে মাসুদ বিন মোমেন বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পুনরায় চালুর জন্য অনুরোধ করেন। বিশেষ করে রোগীরা যেন ভারতে চিকিৎসা নিতে পারেন সেই অনুরোধ জানান তিনি। ভারতের পক্ষ থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর চালুর জন্য অনুরোধ জানানো হয়।

মাসুদ বিন মোমেন ভারতে আটকে পড়া তাবলিগ জামাত সদস্যদের দ্রত দেশে ফেরানোর তাগিদ দেন। একই সাথে আসামের ধুবড়িতে আটক বাংলাদেশের ২৫ জেলেকে ফেরত দেয়ার অনুরোধ করেন। ভারতীয় পক্ষ এ বিষয়ে আশ্বাস দিয়েছে।

বৈঠকে করোনার মধ্যেও ভারত থেকে চট্টগ্রাম ও মোংলা বন্দর হয়ে পণ্য ট্রান্সশিপমেন্টের জন্য উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।

উল্লেখ্য, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে ১৮ আগস্ট ঢাকায় আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করেন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর ২ মার্চ দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

ভারতীয় ভিসা চালুর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ

আপডেট সময় ০৯:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০