ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে বিএনপি অফিসে আগুন সরকারবিরোধী আন্দোলনে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা খুব কঠিন হবে: সারজিস সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে: স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ধাপে-ধাপে বাস্তবায়ন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় এক রাতে নিহত ৫০ নড়াইলে আ.লীগের অফিস খুলে উল্লাস, স্লোগান-পতাকা উত্তোলন আ.লীগের অফিস খুলে দিলেন ইউপি চেয়ারম্যান, দখলে নিল বিএনপি-ছাত্রদল একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জিএম কাদেরের

আইইডিসিআরের নতুন পরিচালক ডা. তাহমিনা শিরীন

আকাশ জাতীয় ডেস্ক: 

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। তিনি এতদিন প্রতিষ্ঠানটির ভাইরোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২০ আগস্ট থেকে এ নিয়োগ কার্যকর হবে।

অধ্যাপক ডা. তাহমিনা শিরীন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে তার এমবিবিএস সমাপ্ত করেন। এরপর তিনি এমফিল এবং পিএইচডি করেন। ২০১৩ সাল থেকে তিনি আইইডিসিআরে কর্মরত আছেন।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট আইইডিসিআরের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

আইইডিসিআরের নতুন পরিচালক ডা. তাহমিনা শিরীন

আপডেট সময় ০৭:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০