ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ জানালো বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বেড়ে যাওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বুধবার (১৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে এক বৈঠক শেষে তিনি একথা জানান।

বুধবার হোটেল সোনারগাঁওয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন মাসুদ বিন মোমেন। বৈঠক শেষে মোমেন বলেন, ভারতের সঙ্গে সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে এটা জানিয়েছি। সামনে বিজিবি-বিএসএফ বৈঠক হবে। সেখানে এ বিষয়টি তোলা হবে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি বলেন, দু’দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য খুব শিগগিরই যৌথ পরামর্শক সভার (জেসিসি) আয়োজন করা হবে।

মাসুদ বিন মোমেন বলেন, দু’দেশের মধ্যে যাতায়াত সহজ করার জন্য এয়ার বাবল চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ নিয়ে আমরা আলোচনা করেছি।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে ১৮ আগস্ট দু’দিনের সফরে ঢাকায় আসেন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করবেন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছর ২ মার্চ দু’দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

ট্রাভেল এজেন্টদের জন্য ১০ শতাংশ ছাড় দিচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স

সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ জানালো বাংলাদেশ

আপডেট সময় ০৬:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০