ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভ্যাকসিন নিয়ে আলোচনা করতেই শ্রিংলা ঢাকায়: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

অক্সফোর্ডের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের সঙ্গে ভারতের অংশীদারিত্ব থাকায় সেই ভ্যাকসিন বাংলাদেশ কীভাবে সহজে পেতে পারে সে বিষয়ে আলোচনা করতেই দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এছাড়া আলোচনায় আরও কিছু বিষয় গুরুত্ব পাবে বলে জানান মন্ত্রী।

বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যোরাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে এসব বিষয় আলোচনায় স্থান পাবে।’

মন্ত্রী বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের সময়ে পশ্চিমবঙ্গ সরকারের নিয়মের কারণে ট্রাক দিয়ে ভারত থেকে পণ্য আমদানিতে সমস্যা তৈরি হয়, পরে রেলপথ ব্যবহার করে পণ্য আমদানি হয়েছে, জাহাজেও পণ্য আসছে। এসব বিষয় আলোচনা হবে।’

ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং তাদের সাথে সুসম্পর্ক থাকায় যেকোনো সমস্যাই দ্রুত সমাধান হবে বলে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভ্যাকসিন নিয়ে আলোচনা করতেই শ্রিংলা ঢাকায়: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০