ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিনহা হত্যা: এপিবিএন’র ৩ সদস্য বরখাস্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর ৩ সদস্যকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী মঙ্গলবার সকালেই ইউনিট প্রধান হিসেবে তিনি তিন এপিবিএন সদস্যকে বরখাস্ত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বরখাস্তকৃতরা হলেন- ১৬, এপিবিএনের সাব ইন্সপেক্টর শাহজাহান, কনস্টেবল মো. রাজিব ও কনস্টেবল মো. আবদুল্লাহ।

এই তিন এপিবিএন সদস্য গত ৩১ জুলাই রাত্রে টেকনাফের বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদকে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে রুটিন দায়িত্ব পালন করছিলেন।

গ্রেপ্তার করা এ তিন আসামিকে গতকাল (১৭ আগস্ট) প্রথমে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আজ তাদের গ্রেপ্তার দেখানো হয়। একইদিন তাদের ১০দিনের রিমান্ড চেয়ে সিনহা হত্যায় তার বড় বোনের দায়েরককৃত জিআর ৭০৩/২০২০ (টেকনাফ) নম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম আদালতে আবেদন করেন। টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্ রিমান্ড আবেদন শুনানি করে প্রত্যেকের ৭দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিনহা হত্যা: এপিবিএন’র ৩ সদস্য বরখাস্ত

আপডেট সময় ১১:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০