ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে বিএনপি অফিসে আগুন সরকারবিরোধী আন্দোলনে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা খুব কঠিন হবে: সারজিস সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে: স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ধাপে-ধাপে বাস্তবায়ন হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় এক রাতে নিহত ৫০ নড়াইলে আ.লীগের অফিস খুলে উল্লাস, স্লোগান-পতাকা উত্তোলন আ.লীগের অফিস খুলে দিলেন ইউপি চেয়ারম্যান, দখলে নিল বিএনপি-ছাত্রদল একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জিএম কাদেরের

হঠাৎ শ্রিংলার ঢাকায় আসা নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব

আকাশ জাতীয় ডেস্ক:  

হঠাৎ করে ঢাকায় সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে দুই দেশের সম্পর্কোন্নয়ন, করোনা ভ্যাকসিন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সচিব বলেন, দুই দেশের সম্পর্ক অনেক গভীর। এ সম্পর্কে যাতে ভুল বোঝাবুঝি না হয়, সেজন্য যত্ন নেয়া লাগে। এছাড়া সম্প্রতি দুই দেশের সম্পর্ক নিয়ে কিছু কাল্পনিক সংবাদ হয়েছে, সেগুলো নিয়েও কথা হবে; যাতে সম্পর্কে কোনো গ্যাপ (ফাঁকফোকর) না থাকে।

মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের সম্পর্ক নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রচুর ইন্টারেকশন (আলোচনা) হয়। করোনার কারণে সে হিসেবে এ বছর কমই হয়েছে। সব সময় আলোচনায় সম্পর্কোন্নয়নের বিষয়টি থাকে। এছাড়া কোভিড নিয়ে সহযোগিতার বিষয়টি নিয়েও আলোচনা হবে।

তিনি বলেন, তাদের (ভারত) দেশে এখন করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। ভ্যাকসিন নিয়ে আমরা কে কোন পর্যায়ে আছি- সেটা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সফর শেষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা সরাসরি মিয়ানমারে যাবেন। তাই সেখানে যাওয়ার আগে শ্রিংলার সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মাসুদ বিন মোমেন বলেন, হতে পারে। তারা তো এ বিষয়ে আমাদের সহযোগিতার কথা বলে আসছে। তারা মিয়ানমার কর্তৃপক্ষকে সাহায্য করছে যাতে রোহিঙ্গা পুনর্বাসন হতে পারে। আমরা এ বিষয়ে আপডেট জানতে চাইতে পারি।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে শ্রিংলা ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে অবতরণ করেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। তবে মূল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে।

এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতার সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে। মহামারীর মধ্যে শ্রিংলার আকস্মিক এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

একজন ওয়াকিবহাল কূটনীতিক বলেন, ‘কোভিড-১৯ বিষয়ে ভারতের সহযোগিতার বিশেষ বার্তা পৌঁছে দেবেন শ্রিংলা’।

বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু না জানিয়ে তিনি শুধু এটুকু বলেন- মহামারী পরিস্থিতির মধ্যেও শ্রিংলার সফরে স্বাস্থ্যবিধি মেনে কূটনৈতিক বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। তবে সহযোগিতার সার্বিক বিষয়ে দুই দেশের পররাষ্ট্র সচিব মূল্যায়ন করবেন।

করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় বাংলাদেশে চীনের টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার আলোচনার মধ্যে শ্রিংলার এ সফর হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

হঠাৎ শ্রিংলার ঢাকায় আসা নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব

আপডেট সময় ০৬:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০