ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

রিজেন্ট হাসপাতালের ৮ কর্মকর্তা রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা টেস্ট নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রিজেন্ট হাসপাতালের ৮ কর্মকর্তাকে দুদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানানো হয়।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন—হাসপাতালের অ্যাডমিন আহসান হাবীব (৪৫), এক্স-রে টেকনিশিয়ান আহসান হাবীব হাসান (৪৯), মেডিক্যাল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত বনিক (৩৩), গাড়ি চালক আব্দুস সালাম (২৫) এক্সিকিউটিভ অফিসার আব্দুর রশীদ খান জুয়েল (২৮) ও মিজানুর রহমান (৩৯)।

সূত্র জানায়, এদিন উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার নজরুল হক আসামিদের আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মিজানুর রহমানকে ৭ দিনের এবং অন্য সবার ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই কর্মকর্তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৭ জুলাই রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। করোনা টেস্ট না করে রোগীদের জাল রিপোর্ট দেয়াসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়।

এ ঘটনায় আরিফ চৌধুরী ও তার স্ত্রী সাবরিনা চৌধুরী গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রিজেন্ট হাসপাতালের ৮ কর্মকর্তা রিমান্ডে

আপডেট সময় ০৪:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০