ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

বঙ্গবন্ধুকে স্মরণ করছে সারাবিশ্ব: ইউনেস্কো ডিজি

আকাশ জাতীয় ডেস্ক: 

ইউনেস্কোর মহাপরিচালক শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে এ বাণী পাঠান।

বাণী পাঠানোর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, পদাধিকার অনুযায়ী শিক্ষামন্ত্রী বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর চেয়ারপারসন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ওই কমিশনের সেক্রেটারি জেনারেল।

বাণীতে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান তার দেশের জনগণের স্বাধীনতার জন্য যে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন এর ফলে আজ ৪৫ বছর পরও সারাবিশ্ব তাকে স্মরণ করছে। পাশাপাশি বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজের যে স্বপ্ন দেখেছিলেন তা ইউনেস্কো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে।

আজলি তার বাণীতে বলেন, এ বছর ইউনেস্কো বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে। এর মাধ্যমে ইউনেস্কো শেখ মুজিবুর রহমান সব জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং ন্যায় সঙ্গত পৃথিবীর যে স্বপ্ন দেখেছিলেন তা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেওয়ার একটি সুযোগ পেল।

তিনি বাণীতে আরও বলেন, শেখ মুজিবুর রহমান একটি উন্নত বিশ্ব গঠন করতে সব জাতির মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করতেন।

আজলি বাণীতে বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু জাতিসংঘে অসম্ভব ও অনতিক্রম্য বাধা অতিক্রম করার মানুষের যে অদম্য স্পৃহা তার উপর বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেছিলেন, আমাদের সবার উচিত সে অনুযায়ী কাজ করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুকে স্মরণ করছে সারাবিশ্ব: ইউনেস্কো ডিজি

আপডেট সময় ০৬:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০