ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৬৯,১১৫, নতুন ২৬১৭, মৃত্যু ৪৪

আকাশ জাতীয় ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল তিন হাজার ৫৫৭ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত একদিনে দুই হাজার ৬১৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। তাদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন দুই লাখ ৬৯ হাজার ১১৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৬২টি।

এদিকে বিধিনিষেধ শিথিল করে অর্থনীতি ধীরে ধীরে সচল করার চেষ্টা চালিয়ে যাওয়া ইউরোপের বেশ কয়েকটি দেশে ফের কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে মহাদেশটির অনেক দেশই এখন বিভিন্ন শহর ও এলাকায় মাস্ক বাধ্যতামূলক করাসহ নতুন নতুন বিধিনিষেধ আরোপ করছে।

জার্মানি ২৪ ঘণ্টায় এক হাজার ২০০র বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত করেছে বলে বুধবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। দেশটিতে তিন মাসের মধ্যে এদিনই সবচেয়ে বেশি রোগীর সন্ধান মিলল।

কর্মকর্তাদের দাবি, বাসিন্দাদের অনেকে বিভিন্ন অঞ্চলে ছুটি কাটিয়ে ফেরায় সংক্রমণের এ ঊর্ধ্বগতি খানিকটা প্রত্যাশিতই ছিল।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার দেশটির নাগরিকদের মাদ্রিদ এবং বাস্ক অঞ্চলসহ স্পেনের কিছু অংশে অপ্রয়োজনীয় ভ্রমণের ব্যাপারেও সতর্ক করেছে।

মহামারী শুরুর পর থেকে করোনাভাইরাস এ পর্যন্ত জার্মানির ৯ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

ফ্রান্সে ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশটিতে মে মাসে লকডাউন তুলে নেয়ার পর একদিনে আর কখনও এত রোগীর দেখা মেলেনি।

পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্পেনে মঙ্গলবার নতুন এক হাজার ৪১৮ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৬৯,১১৫, নতুন ২৬১৭, মৃত্যু ৪৪

আপডেট সময় ০৪:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০