ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ১০ লাখ মানুষকে সুলভ মূল্যে সহায়তা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা তরুণদের শক্তি কাজে লাগাতে না পারলে স্বপ্ন অপূর্ণ থাকবে : নজরুল ইসলাম খান শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা, স্থানীয় নেতাদের ইস্যুতে বিএনপিকে সতর্ক করল রুমিন ফারহানা ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে অনেক সময় ভাষা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান শপথের দরকার নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৬৩,৫০৩, নতুন ২৯৯৬, মৃত্যু ৩৩

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৪৭১ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ২ হাজার ৯৯৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৩৫ জন এবং মোট সুস্থ ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৩ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৫ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ৪৭১ জন।

এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২ হাজার ৭৪৯ জন আর নারী ৭২২ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

Tag :
আপলোডকারীর তথ্য

সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৬৩,৫০৩, নতুন ২৯৯৬, মৃত্যু ৩৩

আপডেট সময় ০৩:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০