ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে সতর্ক ও সচেতন করার পাশাপাশি মাস্ক পরতে বাধ্য করারও নির্দেশ দিয়েছেন।

সোমবার সকালে মন্ত্রিপরিষদের সভায় অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেছেন, উজানে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
একইসাথে দীর্ঘস্থায়ী বন্যা মোকাবিলায় পুনর্বাসনের সার্বিক প্রস্তুতি নেয়ারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ মন্ত্রিসভা কমিটি চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তাসহ তাদের সার্বিক কল্যাণে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০