ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

সিনহা রাশেদ হত্যা তদন্তে প্রমাণিত কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা তদন্তে প্রমাণিত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনা দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা দেবেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সিনহা রাশেদ নিহতের ঘটনায় এরইমধ্যে পুলিশ মহাপরিদর্শক এবং সেনাপ্রধান কক্সবাজার পরিদর্শন করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তদন্তে কক্সবাজারের এসপির বিষয়ে কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’ এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েই সব অভিযান পরিচালনা করতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

সিনহা রাশেদ হত্যা তদন্তে প্রমাণিত কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০